সন্দেহজনক পাক জঙ্গি রানা রউফ ও ইজাজকে ঘিরে তদন্তে এবার বড় আপডেট। সূত্রের খবর, খুব শীঘ্রই রউফ ও ইজাজকে জেরা করতে পারে NIA। ইতিমধ্যেই Bengal STF-এর কাছ থেকে তাঁদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছে NIA। দুই অভিযুক্তের যোগাযোগ, গতিবিধি, নেটওয়ার্ক এবং সন্দেহজনক কার্যকলাপ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী জানতে চাইছে, তা নিয়েই বাড়ছে জল্পনা।