দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী? | CM Suvendu Adhikari Mourns Asish Banerjee’s Death, Says No FIR or Police Summons Against Him
একসময় তাঁরা একই দলের সদস্য ছিলেন। পরে রাজনীতির পথ আলাদা হলেও তাঁদের মধ্যে বৈরিতা ছিল না। আজ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশিসের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার আসার পর আশিসের বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি। প্রাক্তন ডেপুটি স্পিকারকে পুলিশ কিংবা প্রশাসনের তরফে তলবও করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী জানান, “দুর্নীতিগ্রস্ত কোনও লোক তাঁকে ভয় দেখিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে তাঁর ব্যবহৃত ফোনগুলি দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ জানিয়েছি।”