এই সময়, ঝড়খালি: সুন্দরবনের গর্ব ঝড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের সবচেয়ে পুরোনো বাসিন্দা বাঘ সুন্দর আর নেই! শনিবার ভোরে পার্কের খাঁচাতেই মৃত্যু হয় ১৬ বছরের পুরুষ বাঘটির। গত ১২ দিন ধরে তীব্র সংক্রমণ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে সুন্দরের খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। […]