স্বামীর পেট কেটে অন্ত্র বের করে ব্যাগে ভরছিলেন স্ত্রী, বাড়ির মালিককে দেখেই ছাদ থেকে ঝাঁপ, তার পরে…
FAQ
প্রশ্ন: কোথায় এই ঘটনা ঘটেছে?
উত্তর: হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোয়া রোডে একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রশ্ন: মৃত ব্যক্তির নাম কী?
উত্তর: মৃতের নাম রাজেশ। তাঁর বয়স ৪০ বছর। তিনি উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা ছিলেন।
প্রশ্ন: রাজেশকে খুনের অভিযোগ কার বিরুদ্ধে?
উত্তর: তাঁর স্ত্রী বিমলা দেবীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।
প্রশ্ন: কীভাবে ঘটনাটি প্রকাশ্যে আসে?
উত্তর: বাড়ির মালিক রিঙ্কু চিৎকার-চেঁচামেচি শুনে ছাদে যান। তাঁর দাবি, সেখানে রক্তাক্ত অবস্থায় রাজেশকে পড়ে থাকতে দেখেন। বিমলাকে তাঁর শরীর থেকে বেরিয়ে আসা অন্ত্র একটি ব্যাগে ভরতে দেখেন বলেও দাবি করেছেন তিনি।
প্রশ্ন: বিমলা এখন কোথায়?
উত্তর: বাড়ির মালিককে দেখে বিমলা ছাদ থেকে ঝাঁপ দেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পুলিশ বয়ান নেবে।
প্রশ্ন: ময়নাতদন্তে কী জানা গিয়েছে?
উত্তর: রাজেশের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর পেটে গভীর ক্ষত হয়েছিল বলে ময়নাতদন্তে জানা গিয়েছে। তাঁর লিভারের একটি বড় অংশ এবং ডান কিডনি পাওয়া যায়নি বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।
প্রশ্ন: ঘটনাস্থল থেকে কী উদ্ধার হয়েছে?
উত্তর: বিভিন্ন মাপের তিনটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছে।
প্রশ্ন: খুনের কারণ কি জানা গিয়েছে?
উত্তর: এখনও নয়। বাড়ির মালিকের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হত। বিমলা ঝাড়ফুঁকের কাজও করতেন বলে দাবি তাঁর। তবে খুনের সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
প্রশ্ন: তদন্ত কীভাবে এগোচ্ছে?
উত্তর: বিমলার বয়ান, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।