ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ছবি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানো নিয়ে তৈরি হওয়া আইনি বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। প্রজেক্ট থেকে অভিনেতার সরে আসার আট মাস পার হয়ে গেলেও দ্বন্দ্ব গড়িয়েছে চলচ্চিত্র প্রযোজক সংগঠন পর্যন্ত। গত ১৮ আগস্ট ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (IMPPA)-এর একটি বৈঠকে রণবীর সিংয়ের আইনি দল সাফ জানিয়ে […]