SC On Mahua Moitra: 'আমরা এই আবেদনে গুরুত্ব দিচ্ছি না', মহুয়া মৈত্রকে কেন বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? | Mahua Moitra Supreme Court Plea: Urgent Hearing Refused Over Circuit House Eviction Notice - 24 Ghanta Bangla News
Home

SC On Mahua Moitra: ‘আমরা এই আবেদনে গুরুত্ব দিচ্ছি না’, মহুয়া মৈত্রকে কেন বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? | Mahua Moitra Supreme Court Plea: Urgent Hearing Refused Over Circuit House Eviction Notice

Spread the love

মহুয়া মৈত্র, কৃষ্ণনগর সাংসদImage Credit: PTI

নয়া দিল্লি:   রাতের অন্ধকারে নিজের লোকসভায় এলাকায় সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। কিন্তু মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদনে গুরুত্ব দিল না সুপ্রিম কোর্ট। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে অভিযোগ করেন মহুয়া মৈত্র। সোমবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উল্লেখ করা হলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমরা এই আবেদন গুরুত্ব দিচ্ছি না।”

তৃণমূল সংসদের তরফে আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন, কলকাতা হাইকোর্টের তরফে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। এরপরও তাঁকে মাঝ রাতে বের করে দেওয়ার চেষ্টা হয়। এই ঘটনা ব্যক্তির সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ বলে আদালতে সওয়াল করেন তিনি। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

গত ১৪ অগাস্ট কৃষ্ণনগর সার্কিট হাউসে থাকাকালীন গভীর রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। মহুয়ার দাবি, হাইকোর্টের সুরক্ষা নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তারা তাঁকে মাঝরাতে হেনস্থা করেন এবং বাইরে বিক্ষোভ দেখায় একদল লোক।  মহুয়া মৈত্রের আইনজীবী প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আবেদন জানান। আর্জি জানানো হয় যে, একজন নির্বাচিত সাংসদকে যেভাবে মাঝরাতে নিশানা করা হয়েছে, তাতে মৌলিক অধিকার ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশ্ন জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *