এই সময়, বসিরহাট: গ্রামের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে জল জমে বেহাল। হাঁটু সমান জল পেরিয়ে গ্রামের মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা যেতে বাধ্য হচ্ছে। ঘটনাটি বসিরহাট-১ ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের আটকড়িয়া গ্রামের ১২১ নম্বর বুথের। দীর্ঘ কয়েক দশক ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার রাস্তার গর্তে জমে থাকা হাঁটু জলে নেমে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের […]