ছাত্রের মৃত্যুর তদন্তে বিশেষ কমিটি গঠন করল আইআইটি দিল্লি
আইআইটি দিল্লির ছাত্রের রহস্যমৃত্যু। ওই পড়ুয়ার মৃত্যুর পরে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে ডিরেক্টরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। কর্তৃপক্ষর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন পড়ুয়ারা। এরই পরেই এমএসসি ফিজিক্সের পড়ুয়া ঋষিকেশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইআইটি দিল্লি (IIT Delhi) কর্তৃপক্ষ। সেই সঙ্গেই পুরো ঘটনা তদন্ত করে দেখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এই তদন্তের জন্য ‘এক্সটারন্যাল কমিটি’ (external inquiry committee) গঠন করার কথাও জানিয়েছেন আধিকারিকরা।