কেন দেওয়া হয় শিবা ভোগ? জ্যোতিষবিদ দেবোজ্যোতি মজুমদার জানান, কালীপুজো তান্ত্রিক পুজো। এ পুজোয় বলি এক অপরিহার্য অঙ্গ। প্রচলিত বিশ্বাস, বলি ভিন্ন কালীপুজোয় অঙ্গহানি হয় এবং পুজো নিষ্ফল হয়। কৈলাচারে কালী পুজোয় একাধিক বলিদানের বিধি রয়েছে। যথা সর্ব ভূত কে বলিদান, সর্বপথিক দেবতাকে বলিদান গণেশকে বলিদান, যোগিনীকে বলিদান, ক্ষেত্রপাল কে বলিদান, বটুক কে বলিদান, […]