Reliance Jio Recharge: একবারে ৩ বছরের জন্য রিচার্জ, আনলিমিটেড ৫জি ডেটা, ফ্রি কল- সব পাবেন! JIO-র রিচার্জের দাম কত? | Reliance Jio Launches 3 Year Recharge Plan, Unlimited 5g Data, Free Call, Storage, How Much it costs?
নয়া দিল্লি: মাসে মাসে রিচার্জ করতে অনেকেরই ভালো লাগে না। কাজের চাপে যদি রিচার্জ করতে ভুলে যান, তাহলে সর্বনাশ! ফোন, ইন্টারনেট- সব বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এই ঝামেলার সমাধানও এবার নিয়ে চলে এসেছে রিলায়েন্স জিয়ো (Reliance Jio)। একবার রিচার্জ করুন, তারপর তিন বছর ভুলে যান!
এক বছরের রিচার্জ আগেই ছিল। এবার রিলায়েন্স জিয়ো আনল তিন বছরের রিচার্জ। তিন বছরের আনলিমিটেড কানেকটিভিটি প্ল্যান। তিন বছরের জন্য পাবেন ৫জি আনলিমিটেড ডেটা। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএসের সুবিধাও থাকবে।
এখানেই শেষ নয়। এই রিচার্জে জিয়ো হটস্টার (JioHotstar), ক্যানভা প্রো লাইট (Canva Pro Lite)-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জিয়ো এআইক্লাউড (JioAICloud)-র স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জের জন্য খরচ করতে হবে ১০ হাজার টাকা।
কী কী সুবিধা?
১০ হাজার টাকার এই রিচার্জের ভ্য়ালিডিটি ৩৬ মাস। এতে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে। দৈনিক ২.৫ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে। এছাড়া দৈনিক ১০০টি এসএমএস-ও পাওয়া যাবে। জিয়ো হটস্টারের সাবস্ক্রিপশন ও হলিউড অ্যাক্সেস-ও পাওয়া যাবে। এতে লাইভ স্পোর্টস, প্রিমিয়াম বিনোদন, হটস্টার ওরিজিনাল ও হলিউডের বিভিন্ন কনটেন্টও দেখা যাবে।
১২ মাসের ক্যানভা প্রো লাইট-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে। জিয়ো ক্লাউডে ৫০ জিবি স্টোরেজও ফ্রি পাওয়া যাবে। এতে ফাইল, ছবি ও ডকুমেন্ট স্টোর করে রাখা যাবে।
কীভাবে রিচার্জ করবেন?
আজ, ৭ নভেম্বর থেকে এই নতুন জিয়ো রিচার্জ করা যাবে। মাইজিয়ো অ্যাপ (MyJio app), জিয়ো ডট কম (Jio.com), জিয়ো স্টোর ও অন্যান্য জায়গা থেকে এই রিচার্জ করা যাবে।