Home Archives - Page 156 of 11519 - 24 Ghanta Bangla News
Home

অক্টোবরে TVS-এর বিক্রি ৭ লক্ষ পার, ইলেকট্রিক স্কুটারে ১২০% বৃদ্ধি

গুরুগ্রাম: উৎসবের মরশুমে বিক্রিতে বড়সড় সাফল্য পেল TVS Motor Company। ২০২৬ সালের অক্টোবরে সংস্থার মোট বিক্রি ৭ লক্ষের গণ্ডি পার করে পৌঁছেছে ৭,০০,১৩৪ ইউনিটে। গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ৫,৪৩,৫৫৭টি। অর্থাৎ এক বছরে বিক্রি বেড়েছে ২৯ শতাংশ। বিশেষ করে ইলেকট্রিক টু-হুইলারের বিক্রিতে নজরকাড়া বৃদ্ধি হয়েছে। এক মাসে ৭১,৩৮২টি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে সংস্থা, যা […]

Home

কলকাতায় বাড়বে বন্যা ও জলসংকটের ঝুঁকি, সময় জানাল IIT

কলকাতা: বিশ্ব উষ্ণায়নের (Climate Change) প্রভাবে আগামী দিনে আরও অস্থির হয়ে উঠতে পারে পৃথিবীর জলচক্র। তার সরাসরি প্রভাব পড়তে পারে কলকাতা ও পশ্চিমবঙ্গের উপরেও। একদিকে বৃষ্টির সময় অতিভারী বর্ষণ ও ভয়াবহ জল জমার আশঙ্কা, অন্যদিকে দীর্ঘ শুষ্ক সময় এবং পানীয় জল ও সেচের জলের সংকট। IIT খড়্গপুরের একটি গবেষণায় এমনই সতর্কবার্তা উঠে এসেছে। গবেষণার পূর্বাভাস […]

Home

রাজনীতি থেকে রঙ্গমঞ্চে, ‘কেশরী হত্যা’ নাটকে বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করলেন সুকান্ত

নাটক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন হয়ে নিজের অভিনয় নিয়ে খোলাখুলি কথা বলেন সুকান্ত। রাজনৈতিক নানা প্রশ্নের উত্তরও দেন। অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ জবাব, ‘প্রফেশনাল একটা নাটক যেমন হয়, ‘কেশরী হত্যা’-ও তেমনই। অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয়ের একটা ছোট্ট সুযোগ পেয়েছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’

Home

হ্যালোউইনে রক্তাক্ত আমেরিকা, দেশ জুড়ে বন্দুকবাজদের হামলায় নিহত অন্তত ৬, জখম বহু

সপ্তাহান্তে হ্যালোউইন উৎসবের মধ্যে আমেরিকা জুড়ে পর পর শ্যুটআউট। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন শহর মিলিয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। জখম বহু। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে ডালাসে। সেখানে গানবাজনা, রেস্তোরাঁ ও নৈশভোজের জন্য বিখ্যাত ‘ডিপ এলাম’ এলাকায় বন্দুকবাজের গুলিতে ৪ জন নিহত হন। জখম অন্তত ১৫ জন। ডালাসের পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো […]

Home

হো চি মিন সিটিকে হারিয়ে এএফসির অভিযান শুরু মশাল কন্যাদের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুসারে রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে… সায়ন সেনগুপ্ত, কলকাতা: নির্ধারিত সূচি অনুসারে রবিবার রাতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ভিয়েতনামের শক্তিশালী ফুটবল ক্লাব […]

Home

দীপাবলির আগে শেষ রবিবারে কলকাতার বাজারে উপচে পড়ল ভিড়

কলকাতা: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরই দীপাবলি ও কালীপুজো। তার আগে শেষ রবিবারে উৎসবের কেনাকাটায় (Diwali Shopping) জমজমাট হয়ে উঠল কলকাতার বিভিন্ন বাজার। বড়বাজারের ভিড় ঠাসা গলি থেকে এজরা স্ট্রিট ও চাঁদনি মার্কেটের আলোর দোকান, সর্বত্রই ছিল ক্রেতাদের আনাগোনা। পুজোর সামগ্রী, মাটির প্রদীপ, মোমবাতি, রকমারি আলো, পোশাক এবং সাজসজ্জার জিনিস কিনতে সকাল থেকেই বাজারে […]

Home

ইজ়রায়েলে সরকার গড়তে বিরোধীদের বৈঠক, জোট গড়ার ডাক আইজ়েনকাটের, দিলেন ৪ শর্ত

এর মধ্যেই রবিবার বিরোধী দলনেতা ইয়ার লাপিদের সঙ্গে বৈঠক করলেন আইজ়েনকাট। বৈঠক শেষে সব বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন সরকারে যোগ দিতে চারটি শর্ত সামনে রেখেছেন তিনি। প্রথমত, ইজ়রায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদারপন্থী ও সমানাধিকারের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ মেনে চলতে হবে সবাইকে। তৃতীয়ত, প্রত্যেক নাগরিকের […]

Home

টাটার রেকর্ড! প্রথমবার মাসে ৭৫ হাজার গাড়ি বিক্রি

গুরুগ্রাম: উৎসবের মরশুমে বিক্রিতে নতুন নজির গড়ল Tata Motors Passenger Vehicles। ২০২৬ সালের অক্টোবরে সংস্থার দেশীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট বিক্রি পৌঁছেছে ৭৫,৪২৬ ইউনিটে। প্রথমবার কোনও এক মাসে ৭৫ হাজারের বেশি গাড়ি বিক্রির মাইলফলক পার করল সংস্থা। গত বছরের অক্টোবরের তুলনায় বিক্রি বেড়েছে ২৩.০৫ শতাংশ। শুধু পেট্রল ও ডিজেল নয়, ইলেকট্রিক এবং CNG গাড়ির […]

Home

Jalpaiguri: অন্যান্য সব বিষধরের থেকে আলাদা! উদ্ধার বিরল ‘রেড কোরাল কুকরি’, এলাকায় জারি কড়া নজরদারি | Rare Red Coral Kukri Snake Rescued Again in Jalpaiguri’s Mohitnagar Area

জলপাইগুড়ি: জলপাইগুড়ির মোহিত নগর সংলগ্ন এলাকায় ফের উদ্ধার হল অতি বিরল ও নির্বিষ প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ (Red Coral Kukri) সাপ। মোহিত নগর এলাকায় এই সাপটি বারবার উদ্ধার হওয়ায় ওই অঞ্চলে বনদপ্তরের লাগাতার ও কড়া নজরদারির অনুরোধ জানিয়েছেন পরিবেশকর্মীরা। কীভাবে উদ্ধার? জানা গিয়েছে, রবিবার জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিত নগর এলাকার এক বাসিন্দার বাড়ির গাছের […]

Home

রাহুল-মমতাদের সমাবেশের দিনেই দিল্লিতে SIR বিরোধী বিক্ষোভে আটক শতাধিক পড়ুয়া

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এসআইআর বাতিল চেয়ে রবিবার ফের পথে নেমেছিল বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। রামলীলা ময়দানে তাদের ডাকে রবিবার সমাবেশ হয়। আর এ দিনেই ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে দিল্লিতে আটক হলেন বহু পড়ুয়া। রাজধানীর মিন্টো রোডে শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। ‘মক […]