ইজ়রায়েলে সরকার গড়তে বিরোধীদের বৈঠক, জোট গড়ার ডাক আইজ়েনকাটের, দিলেন ৪ শর্ত
এর মধ্যেই রবিবার বিরোধী দলনেতা ইয়ার লাপিদের সঙ্গে বৈঠক করলেন আইজ়েনকাট। বৈঠক শেষে সব বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন সরকারে যোগ দিতে চারটি শর্ত সামনে রেখেছেন তিনি।
প্রথমত, ইজ়রায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদারপন্থী ও সমানাধিকারের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ মেনে চলতে হবে সবাইকে। তৃতীয়ত, প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক করতে হবে সামরিক প্রশিক্ষণ। চতুর্থত, হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণার জন্য একমত হতে হবে সব পক্ষকে।