পর্যটন দপ্তরের যে লোগো এ দিন উন্মোচিত হলো, তা তৈরি করেছেন বিক্রম দত্ত। যিনি ‘আউলম্যান’ নামে পরিচিত। এ দিনের অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, এই দপ্তর নতুন আইডেন্টিটি তৈরি করবে। দপ্তরের কর্মী–আধিকারিকরা বছরের বিশেষ ১২টি দিন চিরাচরিত সাবেকি বাঙালি পোশাক পরে অফিস করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা পর্যটনকে উপেক্ষা করেছি, তার ফলে অন্য রাজ্যগুলো অনেকটাই এগিয়ে […]