Home Archives - Page 154 of 11519 - 24 Ghanta Bangla News
Home

Tarapith mandir-গর্ভগৃহে ছবি তোলা, মালা পরানো নিষিদ্ধ তারাপীঠে

মন্দির কমিটির নতুন নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে সাধারণ পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে মা তারার বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। থাকছে না দেবীর গায়ে সরাসরি মালা পরানোর অনুমতি। এতদিন পুজো দিতে এসে অনেকেই বিগ্রহকে জড়িয়ে ধরে ছবি তুলতেন। তা এখন সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এত দিন গর্ভগৃহের ভিতরে বিগ্রহের পায়ে আলতা, গোলাপজল, নারকেল […]

Home

অশান্তির জেরে স্ত্রীকে বঁটির কোপ, অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, বড় ছেলে বাবুসোনা মজুমদারকে মোটরবাইক কিনে দেওয়ার জন্য ২০,০০০ টাকা দেওয়া নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বচসার সময়ে সুচিত্রা সমীরকে ধাক্কা দেন বলে অভিযোগ। মাটিতে পড়ে যান সমীর। হাতের সামনে ছিল মাছ কাটার বটি। অভিযোগ, সেই বটি স্ত্রীর গলায় চালিয়ে দেন সমীর। দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় সুচিত্রার। এ দিন সমীরের […]

Home

নেপালে হোটেলে আগুন লেগে সর্বস্বান্ত ২৯ বাঙালি অভিযাত্রী

এই সময়, বসিরহাট: বিদেশে তীব্র ঠান্ডায় বরফে মোড়া পাহাড়ে হোটেলে অগ্নিকাণ্ডের মধ্যে পড়ে চরম বিপাকে বসিরহাটের একদল পর্যটক। গত শুক্রবার নেপালের ডিংবোচে ১৪৪৭০ ফুট উচ্চতায় একটি হোটেলে আগুন লাগে গ্যাস সিলিন্ডার ফেটে। সে সময়ে হোটেলে ছিলেন বসিরহাট ট্রাভেলার্স গিল্ডের সাতজন মহিলা–সহ ২৯ সদস্যের একটি পর্বতারোহী দল। দলের চারজন ছাড়া সবার রুকস্যাক, ব্যাগে থাকা পোশাক, অভিযানের […]

Home

ঘনাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কাল ল্যান্ডফল অন্ধ্রে!

আবহবিদরা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে আটটায় দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল গভীর নিম্নচাপটি। তখন সেটি চেন্নাই থেকে প্রায় ৬৩০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৭১০ কিলোমিটার দূরে ছিল। পরে দুপুরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। মৌসম ভবনের পূর্বাভাস, সোমবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কাল সকালে নেল্লোর ও নারসাপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে […]

Home

আজকের রাশিফল ২ নভেম্বর ২০২৬, ১২ রাশির ভাগ্যে কী আছে? Ei Samay

কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার বিবেচনা ভুল হতে পারে। ঋণ নেওয়ার বিষয়ে সাবধান থাকুন। নতুন কাজের যোগাযোগ হতে পারে। অপ্রাসঙ্গিক খরচ বাড়তে পারে। কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ বাড়বে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। FAQ ২ নভেম্বর ২০২৬ কোন রাশির জাতকদের দিন ভালো কাটবে? ২ নভেম্বর মিথুন, কর্কট, সিংহ ও ধনু রাশির জাতকদের জন্য দিনটি ইতিবাচক হতে […]

Home

ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, ২৪ ঘণ্টায় নিহত পাঁচ

এই সময়: ২০২৩–এর গোষ্ঠী সংঘর্ষ প্রাণ কেড়েছিল ২০০–রও বেশি মানুষের। ফের একবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। রবিবার পুলিশ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে মণিপুরে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার মণিপুরের নোনে জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে গুলিযুদ্ধে প্রাণ গিয়েছে কুকি জনগোষ্ঠীর তিন জনের। গত সপ্তাহের গোড়ার দিকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দু’জন কুকি যুবক, রবিবার সকালে তাঁদের […]

Home

কলেজের জন্য ল্যাপটপ কিনছেন? AI, ব্যাটারি থেকে OLED ডিসপ্লে, কী কী দেখবেন

মুম্বই: কলেজের পড়াশোনা এখন আর শুধু ক্লাসরুম, বইখাতা কিংবা লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, গ্রুপ প্রজেক্ট, অনলাইন ক্লাস, ইন্টার্নশিপের কাজ, কনটেন্ট তৈরি কিংবা ফ্রিল্যান্সিং, সবকিছুর জন্যই প্রয়োজন একটি নির্ভরযোগ্য ল্যাপটপ। অনেক পড়ুয়ার কাছে ল্যাপটপ এখন শুধু পড়াশোনার যন্ত্র নয়, বরং ব্যক্তিগত সৃজনশীলতা ও ভবিষ্যতের কেরিয়ার গড়ার অন্যতম হাতিয়ার। তাই কলেজের জন্য নতুন ল্যাপটপ […]

Home

Delhi government-দূষণ নিয়ন্ত্রণে নয়া মোডে রাজধানী

নয়াদিল্লি: শীত পড়ার মুখেই দূষণ নিয়ন্ত্রণের নতুন নিয়ম লাগু হয়ে গেল দিল্লিতে। কোন গাড়ি রাজধানীতে ঢুকতে পারে, কী ভাবে জ্বালানি নিতে হবে এমনকী, অফিস যাতায়াতেও নিয়ম–বিধির নয়া মোড শুরু হয়ে গেল রবিবার থেকে। নয়া বিধি অনুযায়ী, ১ নভেম্বর ৩১ জানুয়ারি পর্যন্ত বাইরের রাজ্যের রেজিস্ট্রেশনের কোনও নন বিএস–৬ গাড়ি ঢুকতে পারবে ‍‍না দিল্লিতে। ফলে নয়ডা, গুরুগ্রাম, […]

Home

একদিকে বন্ধ দোকান, অন্যদিকে উৎসবের মেজাজ

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি ‘ইতনা সান্নাটা কিঁউ হ্যায় ভাই?’ দিওয়ালির ঠিক এক সপ্তাহ আগে দিল্লির বিখ্যাত পাইকারি বাজার চাঁদনি চকের সামনে দাঁড়িয়ে ‘শোলে’ সিনেমার এই সংলাপটাই মনে পড়ল৷ রবিবার দিল্লির চাঁদনি চক, চাওড়ি বাজার, সদর বাজার, খাড়ি বাওলি, কনৌট প্লেস মার্কেটগুলোতে সরকারি ছুটির দিন৷ তবে দিওয়ালির আগে সেখানে অন্য ছবি। সেই সময়ে রবিবার–সহ সপ্তাহের সাত দিনই […]

Home

১৫ নভেম্বর থেকে দাম বাড়ছে Lava-র সব ফোনের, সর্বোচ্চ ৩,০০০ টাকা বৃদ্ধি

মুম্বই: স্মার্টফোন কেনার খরচ আরও বাড়তে চলেছে ( Smartphone Price Hike)।  আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে Lava-র সমস্ত স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এর পিছনে মূল কারণ হিসেবে মেমরি কম্পোনেন্টের ঘাটতির কথা জানিয়েছে সংস্থা। ফলে RAM ও স্টোরেজ চিপের দাম বাড়ার প্রভাব পড়তে […]