Delhi government-দূষণ নিয়ন্ত্রণে নয়া মোডে রাজধানী
নয়াদিল্লি: শীত পড়ার মুখেই দূষণ নিয়ন্ত্রণের নতুন নিয়ম লাগু হয়ে গেল দিল্লিতে। কোন গাড়ি রাজধানীতে ঢুকতে পারে, কী ভাবে জ্বালানি নিতে হবে এমনকী, অফিস যাতায়াতেও নিয়ম–বিধির নয়া মোড শুরু হয়ে গেল রবিবার থেকে। নয়া বিধি অনুযায়ী, ১ নভেম্বর ৩১ জানুয়ারি পর্যন্ত বাইরের রাজ্যের রেজিস্ট্রেশনের কোনও নন বিএস–৬ গাড়ি ঢুকতে পারবে না দিল্লিতে। ফলে নয়ডা, গুরুগ্রাম, গাজ়িয়াবাদ এবং ফরিদাবাদ–সহ এনসিআর থেকে আসা বহু পুরোনো পেট্রল বা ডিজ়েল মডেলের গাড়ি আসতে পারবে না রাজধানীতে। সিএনজি ও ইলেক্ট্রিক ভেহিক্যাল–সহ অ্যাম্বুল্যান্স, দমকলের মতো জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত।