গত মাসে দেশের বাজারে আমজনতার পকেটে ঠিক কতটা চাপ পড়ল, সেই পরিসংখ্যান আগামী সপ্তাহেই সামনে আসতে পারে। তবে, সেই পরিসংখ্যান যে খুব একটা ‘ইতিবাচক’ হবে না তা একাধিক সংস্থার পূর্বাভাস থেকেই বোঝা যাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন (এফএও) কর্তৃপক্ষের প্রকাশ করা এক রিপোর্ট সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, এফএও–র রিপোর্ট অনুযায়ী, […]