লম্বাদের নাকি কদর বেশি! ইংরেজি যাকে বলে ‘হাইট-প্রিমিয়াম’। অর্থাৎ, জীবন-যৌবন-জীবিকায় তাঁরাই নাকি বেশি সুযোগসুবিধা পান! কিন্তু শরীরের উচ্চতা যদি একটু ‘বেশি’ই হয়? তখন সম্ভবত প্রতিবন্ধকতাই বেশি দেখা দেয়। ২১ বছরের জীবনে নানা অভিজ্ঞতাই এই উপলব্ধিতে পৌঁছে দিয়েছে নদিয়ার তেহট্টের সিভিলগঞ্জ এলাকার বাসিন্দা অঙ্কন দাসকে। ৬ ফুট ৭ ইঞ্চির, ছিপছিপে চেহারার অঙ্কন আজকাল বাস-ট্রেন বা অটো-টোটো, […]