সঞ্জীব প্রামাণিক ও রাজন্যা হালদারImage Credit source: Tv9 Bangla কলকাতা: সরস্বতী পুজোকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদে আড়াআড়ি বিভাজন। পুজোকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এল গোষ্ঠী কোন্দল। সভানেত্রী রাজন্যা হালদারের সঙ্গে ‘লড়াই’ চেয়ারপার্সন সঞ্জীব প্রামাণিকের। পোস্টার চুরির অভিযোগ তুলল একপক্ষ। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘সুবর্ণ জয়ন্তী ভবনে’ পুজোর আয়োজন করেন চেয়ারপার্সন সঞ্জীব প্রামাণিকের দলবল। […]