Hamas Tunnel: রাষ্ট্রসঙ্ঘের দফতরের নীচেই হামাসের টানেল, রাফায় ইজরায়েলি হামলায় ৩১ জনের মৃত্যু - Bengali News | Hamas tunnel found under UN Gaza headquarters, 31 killed as Israel strikes in Rafah - 24 Ghanta Bangla News
Home

Hamas Tunnel: রাষ্ট্রসঙ্ঘের দফতরের নীচেই হামাসের টানেল, রাফায় ইজরায়েলি হামলায় ৩১ জনের মৃত্যু – Bengali News | Hamas tunnel found under UN Gaza headquarters, 31 killed as Israel strikes in Rafah

Spread the love

গাজা: গত বছর অক্টোবর মাস থেকেই গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। ইতিমধ্যেই গাজায় ছড়িয়ে থাকা হামাস বাহিনীর টানেল উদ্ধার করেছে ইজরায়েল সেনা। সম্প্রতি নতুন একটি টানেলের সন্ধান পেয়েছে আইডিএফ (ইজরায়েলি ডিফেন্স ফোর্স)। গাজায় রাষ্ট্রসঙ্ঘের হেড কোয়ার্টারের কাছেই সেই টানেল অবস্থিত বলে জানা গিয়েছে। ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওযার্কস এজেন্সি ফর প্যালেস্তাইন রিফিউজি স্কুলের নীচ দিয়ে সেই টানেল গিয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েলের এই হামলার জেরে গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। হামাসকে চিরতরে শেষ না করা অবধি হামলার অবস্থান থেকে এখনও সরে আসেনি ইজরায়েল। এখনও গাজার বিভিন্ন প্রান্তে প্রায়শই হামলা চালাচ্ছে ইজরায়েল। শনিবারই গাজার রাফা শহরে ইজরায়েলি সেনার হামলায় ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই রাষ্ট্রসঙ্ঘের দফতরের কাছে পাওয়া গেল হামাসের তৈরি টানেল। রাষ্ট্রপুঞ্জের নাকের ডগায় হামাসের টানলেও থাকলেও এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে প্রশ্নও তুলছে ইজরায়েল।

গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও এয়ার স্ট্রাইক চালাচ্ছে ইজরায়েল। লেবানন সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার ভিতরে এয়ার স্ট্রাইক চালানো হয়েমছে। হামাস ঘনিষ্ঠ হিজবুল্লার উপরই এই হামলা চালিয়েছে আইডিএফ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *