IND vs ENG: রবি-দুপুরে রোহিতদের জন্য সুখবর, মিডল অর্ডারে এ বার কি ফিরবে স্বস্তি? – Bengali News | KL Rahul is back practicing in nets ahead of the 3rd Test against England, watch video
IND vs ENG: রবি-দুপুরে রোহিতদের জন্য সুখবর, মিডল অর্ডারে এ বার কি ফিরবে স্বস্তি?
Image Credit source: X
কলকাতা: রবিবার ছুটির দিন। জমিয়ে মাংস ভাত খেয়ে ঘুমোনোর মতো একটা দিন। কিন্তু ক্রিকেটারদের ছুটির দিন বলে কিছু হয় না। আবার যে ক্রিকেটার চাইছেন আবার ২২ গজে ফিরতে, তাঁর জন্য তো নয়ই। রাজকোট টেস্ট শুরু হতে আর দিন তিনেক মতো সময় রয়েছে। তার আগে ভারতীয় শিবিরে ফিরল খানিক স্বস্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) শেষ ৩ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তাতে একদিকে খারাপ ও ভালো দুই-ই রয়েছে। খারাপ হল, পুরো সিরিজে বিরাট কোহলির না থাকা। আর ভালো হল, স্কোয়াডে রাখা হয়েছে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে। অবশ্য বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছিল বিসিসিআইয়ের মেডিকেল টিম রাহুল ও জাডেজাকে ফিট সার্টিফিকেট দিলেই তাঁরা খেলতে পারবেন। রবি-দুপুরে নেটে ব্যাটিংয়ে নেমে পড়লেন কেএল রাহুল (KL Rahul)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
Boss KL Rahul in the nets! 😍 #INDvsAUS pic.twitter.com/a48KPaHLNa
— Kunal Yadav (@Kunal_KLR) February 11, 2024
বিস্তারিত আসছে…