মুম্বই: দীপাবলি উপলক্ষে ভারতে বিশেষ সেল অফার ঘোষণা করল Asus। সংস্থার Zenbook, Vivobook, ROG, TUF Gaming এবং ExpertBook সিরিজের একাধিক ল্যাপটপে মিলছে আকর্ষণীয় ছাড়। নির্বাচিত মডেলে ৫০ শতাংশেরও বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Amazon এবং Flipkart-এ এই অফার পাওয়া যাবে। ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি ক্রেতারা ২৪ মাস পর্যন্ত No-cost EMI, এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য ফিনান্সিং সুবিধা পাবেন। […]