মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলাকালীন গুয়াহাটিতে আটক করা হলো অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে। শুক্রবার রাজ্য কংগ্রেসের সদর দপ্তর রাজীব ভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করার সময়ে পুলিশ ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন গগৈ-সহ একাধিক কংগ্রেস নেতা। এর পরেই তাঁদের আটক করা হয়। […]