পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘পুজোয় রাতভর অনেকেই ঠাকুর দেখার পরিকল্পনা করেন। বড় অংশের মানুষ গণপরিবহণের উপরে ভরসা করে থাকেন। যাঁরা সারারাত ধরে প্রতিমা, মণ্ডপ দেখতে চান, তাঁদের যাতে বাড়ি ফিরতে বা উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পুজোর দিনগুলিতে রাতভর সরকারি বাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে।’