Home Archives - Page 1038 of 11644 - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: ‘সারা জীবনের অভিশাপ…’, সৃজলার অসহ্য যন্ত্রণার কথা শুনে কী বললেন নন্দিনী? | Srijla Guha Returns to Bigg Boss Bangla: Nandini Dutta Breaks Down in Tears Over The Incident

টেলিভিশনের পর্দায় এখন টানটান উত্তেজনা। বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফিরেছেন সৃজলা গুহ (Srijla Guha)। আর তাঁর ফেরার সঙ্গেই যেন বদলে গিয়েছে গোটা বাড়ির সমীকরণ। শনিবার ‘দাদার দরবার’-এ মুখোমুখি হয়েছেন সৃজলা ও নন্দিনী দত্ত (Nandini Dutta)। সঞ্চালক সৌরভ গাঙ্গুলির সামনে নিজের যন্ত্রণার কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেলেছেন সৃজলা। আর সেই ভয়ংকর অভিজ্ঞতার […]

Home

CBI তদন্ত সত্ত্বেও আলাদা FIR কেন থানার? প্রশ্ন হাইকোর্টের

আদালতের নথি অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিতা ও নিহত তরুণী চিকিৎসক–ছাত্রীর পরিবারের তরফে গত ১০ অগস্ট একটি মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় হওয়া ওই মামলার তদন্ত করছে খড়দহ থানার পুলিশ। যারা গ্রেপ্তার করে প্রাক্তন বিধায়ক–সহ তৃণমূলের তিন নেতাকে। যাঁদের অন্যতম সোমনাথ দে–র আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট প্রশ্ন তুলেছে পুলিশ […]

Home

ভিডিয়োয় ঘরের সোনা-টাকা দেখিয়েছিলেন ইউটিউবার, কয়েকদিন পরেই চুরি ১ কোটি টাকার সম্পদ

এর পাশাপাশি, চুরির সম্ভাব্য সময় ওই এলাকায় সক্রিয় মোবাইল নম্বরগুলির কল ডিটেল রেকর্ড (CDR)-ও পরীক্ষা করা হচ্ছে। ঘটনাটি গেটেড আবাসনের মধ্যে ঘটায় CCTV থাকা সত্ত্বেও কী ভাবে চোরেরা বাড়িতে ঢুকল, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Home

Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গে ২৭ লক্ষ নাম বাদের দায়ভার একমাত্র তৃণমূলের’, SIR ইস্যুতে নিশানা মুখ্যমন্ত্রীর | Bengal SIR Row: Suvendu Adhikari Blames Mamata Banerjee’s TMC for 27 Lakh Voter Deletions

কলকাতা: এসআইআর ইস্যুতে এবার মমতা তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ২৭ লক্ষ নাম বাদের দায়ভার একমাত্র তৃণমূল কংগ্রেসেরই। তার কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, শুক্রবারই সাংবাদিক বৈঠকে বসেছিল কমিশনের ফুল বেঞ্চ। দুই নির্বাচনী কমিশনারের সঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনারের ছবি মতভেদের বিতর্কের অবসান ঘটায়। কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এসআইআর ইস্যুতে […]

Home

‘গুন্ডাদমন’ বিল নিয়ে ছড়ানো খবর খারিজ, রাষ্ট্রপতির বিবেচনায় পাঠানো হয়েছে: PIB

‘গুন্ডাদমন’ বিল নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে পিআইবির পোস্ট শেয়ার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে ‘ভুয়ো খবর’ ও বিভ্রান্তিকর তথ্য… ‘গুন্ডাদমন’ বিল নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে পিআইবির পোস্ট শেয়ার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে ‘ভুয়ো খবর’ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রাষ্ট্রপতি বিলটি ফিরিয়ে দিয়েছেন— […]

Home

PM Modi Mann ki Baat: দেশবাসীর সঙ্গে মনের কথা প্রধানমন্ত্রী মোদীর, ‘মন কি বাত’-এ কী বলবেন? | Pm narendra modi to share his thoughts with nation on mann ki baat 138th episode

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI নয়া দিল্লি: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এছাড়া ইউটিউব চ্যানেলেও লাইভ সম্প্রচার শোনা ও দেখা যাবে।  

Home

কনস্টেবল ‘স্যরের’ কোচিংয়ে ২১ জনের চাকরি পুলিশে

সোনারপুরের বাসিন্দা মোহন্ত জানিয়েছেন, তাঁর বাবা-মা লেখাপড়া জানতেন না। অর্থের অভাবে অনেক দিন পেট ভরে খাবারও জুটত না। টাকার অভাবে অনার্স পড়ার স্বপ্নও পূরণ হয়নি। ২০১৬ সালে একটি ঘটনায় বিনা অপরাধে জেলে যেতে হয়েছিল তাঁকে। পরে আইপিএস অরিজিৎ সিনহার সাহায্যে সেই মামলা থেকে রেহাই পান। মোহন্তের কথায়, ‘অনেক কষ্ট করে পুলিশের চাকরি পেয়েছি। সেই সূত্রে […]

Home

সৃজলার অসুস্থতার কথা শুনে কেন কাঁদলেন নন্দিনী?

সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন সৃজলার কাছে জানতে চান কেমন আছেন তিনি? সৃজলা বলেন, ‘হাসপাতালে পাঁচ দিন থাকার পরে, সারা শরীরে ১০০টা সূচ ফোটানো হয়েছে। গত পাঁচ দিন হাসপাতালে শুধু একা বসে কেঁদেছি, শুধু নিজের লোকেদের একটু গলার আওয়াজ শুনব বলে। কোনও শত্রুর সঙ্গেও যেন এমনটা কখনও না হয়।’

Home

উত্তরের বিপর্যয়ে বিশেষজ্ঞ কমিটি, প্রশ্নের মুখে পাহাড়ের ভবিষ্যৎ

এই সময়: উত্তরবঙ্গের বন্যা বিপর্যয় থেকে পাহাড়ি ধসের স্থায়ী সমাধানের খোঁজে রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল। প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী ড. একলব্য শর্মা’র নেতৃত্বে এই বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। দার্জিলিঙের জেলা শাসককে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলা দপ্তর, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পুর ও নগরোন্নয়ন, পরিবেশ ও বন এবং সেচ […]

Home

জঙ্গলমহলে মর্মান্তিক ঘটনা, তিনটি হাতির দেহ উদ্ধার

সাত সকালে মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া গ্রামে। মাঠের মধ্যে থেকে উদ্ধার তিনটি হাতির দেহ। এর মধ্যে দু’টি বাচ্চাও রয়েছে। রবিবার হাড়তড়া গ্রামে ধানের জমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন গ্রামবাসীরা। কী কারণে হাতিগুলির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামবাসীদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। হাতিগুলি যেখানে পড়েছিল, […]