CBI তদন্ত সত্ত্বেও আলাদা FIR কেন থানার? প্রশ্ন হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

CBI তদন্ত সত্ত্বেও আলাদা FIR কেন থানার? প্রশ্ন হাইকোর্টের

Spread the love

আদালতের নথি অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষিতা ও নিহত তরুণী চিকিৎসক–ছাত্রীর পরিবারের তরফে গত ১০ অগস্ট একটি মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় হওয়া ওই মামলার তদন্ত করছে খড়দহ থানার পুলিশ। যারা গ্রেপ্তার করে প্রাক্তন বিধায়ক–সহ তৃণমূলের তিন নেতাকে। যাঁদের অন্যতম সোমনাথ দে–র আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট প্রশ্ন তুলেছে পুলিশ ও পরিবারের ভূমিকা নিয়ে। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, এই তদন্তের সূত্রপাত যে ঘটনার (আরজি করে খুন–ধর্ষণ) সঙ্গে, সেই একই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্ত করেছে এবং তদন্ত এখনও চলছে। সেই তদন্ত আবার চলছে হাইকোর্টের নজরদারিতে। তা হলে কোন আইনে, কার নির্দেশে থানা পৃথক ভাবে একই ঘটনায় নতুন করে এফআইআর করে তদন্ত শুরু করল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *