মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, কয়েকদিনের মধ্যে প্রায় ৯০ মিটার অংশে বাঁধ বসে গিয়েছে। ওই জায়গা দিয়ে রূপনারায়ণের জল ঢুকলে পাঁচ-ছ’টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মহিষাদলের বাসিন্দা অলকা জানার অভিযোগ, যেখানে বাঁধে সমস্যা হয় সেখানেই মাটি বা বালি ফেলে বস্তা দিয়ে সাময়িক মেরামতি করা হয়। স্থায়ী ভাবে বাঁধ তৈরি করা […]