BSF Jawan: ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল, দেশের সেবা করতেই নেয়নি ট্রান্সফারও! পাকিস্তানের গোলায় শহিদ BSF জওয়ান - Bengali News | BSF Jawan Rambabu Singh Dies After he was injured by Pakistan Shelling in Jammu Kashmir - 24 Ghanta Bangla News
Home

BSF Jawan: ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল, দেশের সেবা করতেই নেয়নি ট্রান্সফারও! পাকিস্তানের গোলায় শহিদ BSF জওয়ান – Bengali News | BSF Jawan Rambabu Singh Dies After he was injured by Pakistan Shelling in Jammu Kashmir

Spread the love

শহিদ বিএসএফ জওয়ান।Image Credit source: TV9 বাংলা

নয়া দিল্লি: মাত্র চার মাস আগেই বিয়ে হয়েছিল। পাকিস্তানের গোলার আঘাতে শহিদ আরও এক বিএসএফ জওয়ান। শহিদ জওয়ানের নাম রামবাবু সিং। গত ৯ মে সীমান্তে গোলাগুলি চলার সময় আহত হয়েছিলেন তিনি। গতকাল, ১৩ মে তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, বিহারের সিওয়ানের বাসিলপুরের বাসিন্দা রামবাবু সিং (২৬)। মাত্র চার মাস আগেই, গত ফেব্রুয়ারি মাসে তাঁর বিয়ে হয়েছিল। গত ৯ মে, জম্মু-কাশ্মীর সীমান্তে আরএসপুরা সেক্টরে পাকিস্তানের ছোড়া শেলে গুরুতর জখম হন তিনি। জম্মুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বামীর মৃত্যুর খবর শুনেই ভেঙে পড়েছেন স্ত্রী অঞ্জলি দেবী। কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারাচ্ছেন বারবার। কথা বলার অবস্থায় নেই তিনি। রামবাবুর বাবা, রামবিচার সিং বলেন, “ওঁ সবসময় সীমান্তে দাঁড়িয়ে দেশের সেবা করতে চেয়েছিল। ওঁ নিজের স্বপ্নপূরণ করতে করতেই শহিদ হল।”

তিনি জানান, রাজস্থানে ট্রান্সফারের সুযোগ ছিল, তাও রামবাবু জম্মু সীমান্তেই থাকতে চেয়েছিলেন, দেশের সেবা করতে চেয়েছিলেন। গ্রামেও শোকের ছায়া নেমেছে রামবাবুর মৃত্যুর খবরে।

রামবাবুর দেহ আজ গ্রামে আসতে পারে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। এদিকে, রাজ্য সরকারের তরফে ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, “ওঁর পরিবারকে সবরকমভাবে সাহায্য করার চেষ্টা করব আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *