নয়া দিল্লি: ট্রেনযাত্রীদের জন্য সুখবর। এবার থেকে ট্রেন চালকদের উপর আর কোনও অতিরিক্ত কাজের চাপ থাকবে না। লোকো পাইলট ও সহকারী লোকো পাইলট এবার শুধুমাত্র ট্রেন চালানোতেই মন দিতে পারবে। কোনও অপ্রয়োজনীয় কাগজপত্রের দায়িত্ব থাকবে না। আদতে রেল মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। এবার থেকে লোকো পাইলটদের আর ডায়েরিতে প্রতিটি স্টেশনের সময় লিপিবদ্ধ করতে হবে না। […]