বিরাট সাফল্য, পাঠানকোটে আরও একটা পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত – Bengali News | India Shot Down Another Pakistani Fighter Jet After F 16 & F 17 Jet Destroyed
ধ্বংস করা হল পাক যুদ্ধবিমান।Image Credit source: X
পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামাল ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমান গুলি করে নামাল ভারত। ইতিমধ্য়েই এফ-১৬ ও এফ-১৭ যুদ্ধবিমানও ধ্বংস করেছে ভারত। এবার পাঠানকোটে পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমান নামানো হল।
ভারত ও পাকিস্তানের ১২৫টিরও বেশি যুদ্ধবিমান আজ আকাশে লড়েছে। তার মধ্যেই ভারতের বড় সাফল্য়। একের পর এক যুদ্ধবিমানকে ধ্বংস করছে ভারত। আগেই ভারত জানিয়েছিল, পাকিস্তানের দুটি এফ-১৭ বিমান ধ্বংস করে নামানো হয়েছে। আজ রাতে যখন সংঘর্ষ শুরু হয়, তখন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ঢুকে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু তাকে প্রতিহত করে ভারতের সেনা। গুলি করে নামানো হয় ওই যুদ্ধবিমানকে। ধরা হয়েছে বিমানের পাইলটকেও।
বিস্তারিত আসছে।