Supreme Court on Congress Candidate: '২০০৭ সালের ঘটনা, এতদিন কী করছিলেন? পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত', মিলন ভোটে লড়বেন, নির্দেশ প্রধান বিচারপতির | Congress Candidate Milan Pradhan contest in bye election says by supreme court - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on Congress Candidate: ‘২০০৭ সালের ঘটনা, এতদিন কী করছিলেন? পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’, মিলন ভোটে লড়বেন, নির্দেশ প্রধান বিচারপতির | Congress Candidate Milan Pradhan contest in bye election says by supreme court

Spread the love

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্যImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী  জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একক বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ, আপাতত নির্বাচন লড়ুক মিলন প্রধান। ফলত,
জামিন খারিজের আবেদনে নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সাড়া দিল না সুপ্রিমকোর্ট।নির্বাচনের পর হবে এই মামলার পরবর্তী শুনানি।

প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা থেকে থাকে তাহলে এত বছর পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি কেন? প্রশাসনিক ব্যবস্থায় সকলের দায়িত্ব থাকা উচিত।

সওয়াল-জবাবের সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “গুরুতর অভিযোগ রয়েছে। খুন, বোমা ছোড়ার মত অভিযোগ আছে।” সেই মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অভিষেক মনুসিংভি।

প্রধান বিচারপতি বলেন, “এটা অনেক পুরনো মামলা। ২০০৭ সালের ঘটনা। আপনারা এতদিন কী করছিলেন! জমি সংক্রান্ত বিবাদের বিষয় আমরা জানি। ৬৬ মানুষের বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *