Jasprit Bumrah: অরেঞ্জ আর্মিকে হারিয়ে নজির, টি-২০-তে ট্রিপল সেঞ্চুরি জসপ্রীত বুমরার – Bengali News | Jasprit Bumrah completes 300 T20 wickets during SRH vs MI IPL 2025 match
টি-টোয়েন্টিতে ট্রিপল সেঞ্চুরি বুমরারImage Credit source: Pankaj Nangia/Getty Images
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে মাঠের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়েছে জসপ্রীত বুমরাকে। এর মাঝে বেশ কিছু সিরিজ মিস করেছেন ভারতের তারকা পেসার। আইপিএলের (IPL) ১৮তম সংস্করণেও শুরু থেকে খেলতে পারেননি। চোট থেকে ফিরে সেই পুরনো ছন্দে বোলিং করা সহজ নয়। বুমরাও ধীরে ধীরে ছন্দে ফিরছেন। আর তারই পথে নতুন মাইলফলকেও পৌঁছলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
হায়দরাবাদের মাঠে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের বিরুদ্ধে ১ উইকেট নেন বুমরা। আর এতেই ট্রিপল সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে জসপ্রীত বুমরা।