'মমতা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন, কিন্তু রামনবমীতে হিন্দুরা পথে নামবেই', বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘মমতা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন, কিন্তু রামনবমীতে হিন্দুরা পথে নামবেই’, বাংলার মুখ

Spread the love

নন্দীগ্রামের সোনাচূড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে হল রাম মন্দিরের শিলান্যাস। রবিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যে তৃণমূল সরকারকে লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দুবাবু। বলেন, দিল্লি দখল করেছে বিজেপি, পশ্চিমবঙ্গও দখল করবে তারা। এদিন রামনবমীতে উত্তেজনা ছড়ানোর জন্য পুলিশ ও মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমাদের জাতিভিত্তিক জনগণনা হবে কেন? আপনি অন্যদের জাতিভিত্তিক জনগণনা করেন না কেন? ওদের মধ্যেও তো শিয়া – সুন্নি আছে। বলেন কেন হিন্দিভাষী বাঙালি? ওদের মধ্যেও তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন না তো, উর্দুভাষী মুসলিম? ২১টা রাজ্যে বিজেপি আছে। দিল্লি পেয়েছে, এখানেও নেব।’

রাজ্যে রামনবমীতে গেরুয়া ঝড়ে তৃপ্তি জানিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এবছর রামনবমী নিয়ে উন্মাদনা চরমে। রাম মন্দির নির্মাণ হয়ে গিয়েছে, মহাকুম্ভও শেষ হয়েছে। যোগীজির বাঁটনা মত স্লোগান চলছে। বাংলায় তুষ্টিকরণের নামে সরস্বতী পুজো থেকে শুরু করে যে ভাবে রামভক্তদের ওপর আক্রমণ করা হচ্ছে এর বিরুদ্ধে হিন্দুরা শক্তিপ্রদর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে।’

তাঁর অভিযোগ, ‘রামনবমীতে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সত্যিকারের হিন্দু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। রাজ্যে বিজেপিকে ৩৯ শতাংশ ভোট দিয়েছে জনতা। এটা পুরোটাই হিন্দু ভোট। রামনবমীর মিছিল বেরোবেই। কেউ রুখতে পারবে না। আজ বাংলায় হিন্দুরা কারও কথা শুনবে না। সারাদিন মিছিল হবে। শান্তিপূর্ণভাবে হবে। এবার আর বাংলায় সনাতনীদের বিভাজন করা যাবে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *