Gaighata: রামনবমীর সকালে বিজেপি কর্মীকে লক্ষ্য করে 'গুলি', নেপথ্যে কোন কারণ? - Bengali News | Gaighata BJP worker shot at on Ram Navami morning, what is the reason behind it? - 24 Ghanta Bangla News
Home

Gaighata: রামনবমীর সকালে বিজেপি কর্মীকে লক্ষ্য করে ‘গুলি’, নেপথ্যে কোন কারণ? – Bengali News | Gaighata BJP worker shot at on Ram Navami morning, what is the reason behind it?

Spread the love

তপন বালাকে আটক করেছে পুলিশImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: রামনবমীর সকালে গুলিবিদ্ধ বিজেপি কর্মী।  ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গাইঘাটার কৃষ্ণনগর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, আহতের নাম আশুতোষ বিশ্বাস। তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে আশুতোষ তাঁর স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ততক্ষণে গুলির শব্দ শুনতে পেয়ে ছুটি আসেন স্থানীয় বাসিন্দারা।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের দাবি, তাঁর বুকে গুলি লেগেছে। কে বা কারা কী কারণে গুলি চালাল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরাও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরনো কোনও শত্রুতার জেরেই গুলি-চালনার ঘটনা বলে জানা গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। বিজেপি নেতা প্রদীপ বিশ্বাস বলেন, “বিজেপি করার অপরাধেই কি গুলিটা হল? এটা পুলিশকে খুঁজে বার করতে হবে। আমরা এই বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছি।” অন্যদিকে, তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, “অন্যান্য জায়গায় রাজনৈতিক হানাহানি হলেও, গাইঘাটায় কখনও হয়নি। রামনবমীর দিন কিংবা ইদের দিন, এটা কোনও বিষয় নয়। সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়। পুলিশ অপরাধীকে খুঁজে বার করুক।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *