Earthquake: হোলির ভোরে ঘুম ভাঙল ভূমিকম্পের ধাক্কায়, ৫.২ মাত্রা র জোরাল কম্পন – Bengali News | 5 point 2 Magnitude Earthquake Hits Kargil, Tremors Felt in Ladakh too, No Causalities
লাদাখ: ফের জোরাল ভূমিকম্প। ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল। ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লাদাখ পর্যন্ত সেই কম্পন অনুভূত হল।
শুক্রবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে লাদাখ পর্যন্ত তা অনুভূত হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে ভূমিকম্পে এখনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
প্রসঙ্গত, লেহ ও লাদাখ সিসমিক জোন-৪ এর উপরে অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। হিমালয়ের নীচে থাকা টেকটনিকাল প্লেটের সংঘর্ষের কারণে প্রায়সই ভূমিকম্প অনুভূত হয়।
বিগত এক মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে। গত ৮ মার্চ নেপালে শক্তিশালী ৫.১ মাত্রার ভূমিকম্প হয়, যার কম্পন ভারত, বাংলাদেশ, চিন ও ভুটানেও অনুভূত হয়েছিল। তার আগে গত মাসে অসমে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
