Maha Kumbh: মহাকুম্ভের জন্য ১৪ হাজারের বেশি ট্রেন, বাংলা থেকে কতগুলি? - Bengali News | Indian Railways operates 14,000 trains to facilitate pilgrims for Maha Kumbh Mela - 24 Ghanta Bangla News
Home

Maha Kumbh: মহাকুম্ভের জন্য ১৪ হাজারের বেশি ট্রেন, বাংলা থেকে কতগুলি? – Bengali News | Indian Railways operates 14,000 trains to facilitate pilgrims for Maha Kumbh Mela

Spread the love

নয়াদিল্লি: ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা। আর তার সাক্ষী হতে দেশের প্রত্যেক প্রান্ত থেকে প্রয়াগরাজে যাচ্ছেন পুণ্যার্থীরা। বিদেশের নাগরিকরাও আসছেন মহাকুম্ভে। আর দেশের নানা প্রান্ত থেকে ট্রেনে করে প্রয়াগরাজে আসতে পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তাই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। জানা গিয়েছে, পুণ্যার্থীদের মহাকুম্ভে পৌঁছনোর জন্য ১৪ হাজার ট্রেন চালানো হয়েছে।

গত ১৪ জানুয়ারি মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে এসেছেন। এখনও আসছেন। মহাকুম্ভ এলাকায় ৩.৬ কোটি পুণ্যার্থী ট্রেনে সফর করেছেন। পুণ্যার্থীদের সুবিধার জন্য ১৪ হাজারের বেশি ট্রেন চালানো হয়েছে। আর প্রয়াগরাজে যাওয়ার ট্রেনগুলির মধ্যে ৯২ শতাংশ মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট, প্যাসেঞ্জার এবং MEMU পরিষেবা। ৪৭২টি রাজধানী এক্সপ্রেস ও ২৮২টি বন্দে ভারত ট্রেনও চালানো হয়।

প্রায় অর্ধেক ট্রেন উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে চালানো হয়েছে। ১১ শতাংশ ট্রেন চালানো হয়েছে দিল্লি থেকে। বিহার থেকে ১০ শতাংশ। আর পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট থেকে ৩ থেকে ৬ শতাংশ ট্রেন চালানো হয়েছে। উত্তর প্রদেশ থেকে ৬ হাজার ৪৩৬টি ট্রেন চালানো হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ৫৬০টি ট্রেন চালানো হয়। অসম থেকে চলেছে ১৮০টি ট্রেন। সবমিলিয়ে এই দেড় মাসে ১২ থেকে ১৫ কোটি পুণ্যার্থী ট্রেনে সফর করেছেন।

এই খবরটিও পড়ুন

রেলের তরফে জানা গিয়েছে, রেলওয়ে বোর্ড ওয়্যার রুমে গিয়ে যাত্রী পরিষেবা নিয়ে খোঁজখবর নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীদের সুবিধার্থে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *