Dum Dum School Agitation: ‘এক নম্বরের মেয়েবাজ, ঠারকি লোক ওটা, শ্লীলতাহানির অভিযোগ উঠতেই প্রধান শিক্ষকের গ্রেফতারির দাবিতে ফুঁসছে ছাত্রীরা – Bengali News | Dumdum school girl physically harassed, Complaint against headmaster. Complaint filed at police station
ব্যাপক উত্তেজনা স্কুলে Image Credit source: TV 9 Bangla
দমদম: দমদমের স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। নির্যাযিতা অষ্টম শ্রেণির ছাত্রী বলে বলে জানা যাচ্ছে। তাঁর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলেরই হেডমাস্টারের বিরুদ্ধে। অভিযোগ, ৩ তারিখ স্কুলে গেলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই ছাত্রী। তারপর থেকেই ধিকিধিকি জ্বলছিল ক্ষোভের আগুন।
এদিন সকাল থেকেই স্কুলের সামনে জড়ো হতে থাকে অভিভাবকেরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবি তুলেছেন বিক্ষুব্ধ অভিভাবকেরা। তাঁদের দাবি এই প্রথম নয়, এর আগেও এই কাণ্ড করেছেন ওই হেডমাস্টার। ইতিমধ্যেই নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্য দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যাচ্ছে।
ক্ষোভের সুরেই এক ছাত্রীকে বলতে শোনা যায়, “এক নম্বরের মেয়েবাজ। ঠারকি লোক ওটা।” এক অভিভাবক বলছেন, অনেকদিন থেকেই এখানে মেয়েদের উপর অত্যাচার চলছে। বারবার বলেও কোনও কাজ হয়নি। ক্ষোভে ফুঁসছে নিগৃহীতা ছাত্রীও। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলতে তুলতেই সে বলে, “আমার বুকের জামা ধরে টেনেছে। আমার ইজ্জত নিয়ে খেলেছে। এখন বাড়িতে লুকিয়ে বসে আছে।” আর ঠিক সময়েই পাশে দাঁড়িয়ে আর এক ছাত্রী বল উঠল, “আমার সঙ্গেও হয়েছে। আমার শরীরে হাত দিয়েছে।”