বয়স ৯০ উর্ধ্ব! ইনিই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি, রয়েছে কীসের ব্যবসা?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

বয়স ৯০ উর্ধ্ব! ইনিই বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি, রয়েছে কীসের ব্যবসা?, বাংলার মুখ

Spread the love

দেশের ধনকুবেরদের প্রসঙ্গ উঠলেই, মুকেশ আম্বানি সহ অনেকের নামই আলোচনায় চলে আসে। তবে জানেন কি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে? হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট বলছে, তাঁর নাম বেণুগোপাল বাঙ্গুর। এবার প্রশ্ন উঠতেই পার, কে তিনি? কী নিয়ে রয়েছে তাঁর ব্যবসা? দেখা যাক, এই সমস্ত প্রশ্নের উত্তর।

‘বাঙ্গুর সিমেন্ট’র নাম তো নিশ্চয়ই শুনেছেন! সিমেন্ট ব্যবসা সেক্টরের বড় নাম বাঙ্গুর শ্রী সিমেন্ট। আর তারই এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন বেণুগোপাল বাঙ্গুর। বয়স পেরিয়ে গিয়েছে ৯০ বছর। মিডিয়া রিপোর্ট বলছে, তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৫ হাজার কোটিরও বেশি। দেশের তাবড় ধনী ব্যক্তিত্বদের মধ্যে বেণুগোপালের চলে আসা মোটেও সহজ কথা নয়। তবে খুব কঠিন লড়াই লড়ে গিয়ে বেণুগোপাল বাঙ্গুর আজ এই স্থানে পৌঁছেছেন। এই ঘটনার বিবরণ দিতে ফিরে যেতে হয় ১৯১৯ সালে। এই ব্যবসা সেই সময় প্রতিষ্ঠা করেছিলেন বেণুগোপাল বাঙ্গুরের দাদু মুঙ্গিরাম বাঙ্গুর ও তাঁর ভাই রামকুভার বাঙ্গুর। রাজস্থানের জয়পুরে ১৯৭৯ সালে শ্রীসিমেন্ট প্রতিষ্ঠিত হয়। এরপর ব্যবসার হাল ধরেন বেণুগোপাল। ১৯৩১ সালে জন্ম বেণুগোপালের। ব্যবসায়িক পরিবারে বেড়ে উঠতে উঠতেই তিনি এই ব্যবসার হাল একটা সময় ধরে নেন। এদিকে, বাঙ্গুর গ্রুপের একাধিক ব্যবসা রয়েছে। তারই মধ্যে সিমেন্টের ব্যবসার দায়িত্ব যায় বেণুগোপালের কাছে।

১৯৯২ সালে শ্রীসিমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন বেণুগোপাল। এরপর থেকে নানান অধ্যায় পার করে শ্রী সিমেন্ট একের পর এক মাইলস্টোন পার করে। দেশের তাবড় বিলিয়নিয়রদের তালিকায় আসতে থাকেন বেণুগোপাল। কখনও হুরুন ইন্ডিয়া লিস্টে, কখনও ফোর্বসের তালিকায় আসেন বেণুগোপাল। মিডিয়া রিপোর্ট বলছে, শেষ ২ দশকে বেণুগোপাল বাঙ্গুরের সংস্থার শেয়ার ৩০ টাকা থেকে বেড়ে ২৫,৫০০ টাকা হয়েছে। 

( Sukra Vakri Astrology: ২ মার্চ থেকে ভালো সময়ের মুখ দেখতে পারে এই ৩ রাশি! শুক্রের কৃপা পাবেন কারা? রইল জ্যোতিষমত)

বেণুগোপাল বাঙ্গুর ও কিছু তথ্য:-

বেণুগোপাল বাঙ্গুর, বর্তমানে কলকাতার বাসিন্দা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন বি.কম-র ডিগ্রি। বর্তমানে এই সিমেন্ট ব্যবসার রাশ রয়েছে তাঁর ছেলে হরি মোহন বাঙ্গুরের হাতে। আইআইটি মুম্বইয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হরিমোহন এই সংস্থার অন্যতম মুখ। জানা যায়, ৫১ হাজার বর্গফুট জুড়ে বিলাসবহুল বাড়িতে বসবাস করেন বেণুগোপাল বাঙ্গুর। সঙ্গে থাকে তাঁর পরিবারও। 

 

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *