চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে এখনও অবধি দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত ও নিউজিল্যান্ড। শুধু এটুকু বললে যেন সম্পূর্ণ হবে না। দু-দল সেই অর্থে পরীক্ষার সামনেই পড়েনি। বিশেষ করে বলতে হয় ভারতের কথা। দুবাইয়ের পিচ-পরিস্থিতি চ্যালেঞ্জের। এ বিষয়ে সন্দেহ নেই। তবে এখনও অবধি ভালো মানের পেস কিংবা স্পিন কোনওটাই সামলাতে হয়নি। ভারত অভিযান শুরু করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। […]