নতুন বছরে ফের ইডির 'প্যাঁচে' Paytm, এল নোটিস! আবার ভোগান্তি গ্রাহকদের? - Bengali News | Paytm To Resolve FEMA Allegations on Acquired Subsidiaries - 24 Ghanta Bangla News
Home

নতুন বছরে ফের ইডির ‘প্যাঁচে’ Paytm, এল নোটিস! আবার ভোগান্তি গ্রাহকদের? – Bengali News | Paytm To Resolve FEMA Allegations on Acquired Subsidiaries

নয়াদিল্লি: ফের আইনি জটে Paytm। বছর কয়েক ধরেই দুঃসময় শুরু হয়েছিল এই ফিনটেক স্টার্টআপের। প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞা জারি, তারপর পিছনে পড়েছিল ইডি। Paytm-এর আইনি জট যেন কাটছিলই না। তবে গতবছর সে সব থেকে একটু রেহাই পায় তারা। কিন্তু নতুন বছরে ফের নতুন ফাঁড়া।

শুক্রবার, দেশের অন্যতম অনলাইন পেমেন্ট মাধ্যম সংস্থা Paytm-কে শোকজ নোটিস পাঠাল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘটা ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে Paytm-এর পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনকে এই নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সংস্থা সূত্রে খবর, মূলত তাদের দু’টি সহায়ক সংস্থা- লিটল ইন্টারনেট প্রাইভেট লিমিটেড ও নিয়ারবাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ৬১১ কোটি টাকা বিনিয়োগের জন্যই Paytm-এর বর্তমান ও প্রাক্তন পরিচালক ও কর্মকর্তাদের এই শোকজ নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অবশ্য ওই দুই সংস্থায় বিনিয়োগের আগে থেকেই তাদের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল বলে দাবি করছে Paytm। এবার সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠছে, আইনি জটিলতা রয়েছে জানা সত্ত্বেও কেন সেখানে বিনিয়োগ করল Paytm। তবে এই বিষয়ে তারা আইনি সহায়তা নিতেও প্রস্তুত বলে জানাচ্ছেন সংস্থার কর্মকর্তারা। এমনকি গ্রাহক ও বিনিয়োগকারীদেরও এই আইনি নোটিসের জেরে আগেই মতো সংস্থার পরিষেবায় কোনও বাধা পড়বে না বলেই আশ্বস্ত করেছে তারা। খুব শীঘ্রই এই সকল আইনি জট থেকে সংস্থা রেহাই পাবে বলেও দাবি সংস্থার কর্মকর্তার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *