Atin Ghosh: অতীনের গাড়িতে সরকারি বাসের ধাক্কা! পুরসভায় যাওয়ার মুখে বড় দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র - Bengali News | Kolkata Deputy Mayor Atin Ghosh Encounter into a Car Accident - 24 Ghanta Bangla News
Home

Atin Ghosh: অতীনের গাড়িতে সরকারি বাসের ধাক্কা! পুরসভায় যাওয়ার মুখে বড় দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র – Bengali News | Kolkata Deputy Mayor Atin Ghosh Encounter into a Car Accident

Spread the love

কলকাতা: সরকারি বাসের ধাক্কার মুখে খোদ সরকার। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু তার আগেই তালতলার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে তার উপর দিয়ে বয়ে গেল বড় বিপত্তি। সড়ক দুর্ঘটনার শিকার শাসক নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীনের গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস। সেই সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন তিনি। গাড়িটি ঘোরানোর সময়ই তাতে এসে ধাক্কা মারে সেই বাসটি। যার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। তবে অল্পের জন্যই প্রাণে বাঁচেন ডেপুটি মেয়র।

এই প্রসঙ্গে ডেপুটি মেয়র জানান, তিনি সুস্থ রয়েছেন। আপাতত বাজেট অধিবেশনেই প্রবেশ করছেন।

(সবিস্তারে আসছে…)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *