ইভটিজারদের থেকে বাঁচতে পথ দুর্ঘটনার কবলে ইভেন্ট ম্যানেজমেন্টের যুবতী, মৃত্যু পানাগড়ে - 24 Ghanta Bangla News
Home

ইভটিজারদের থেকে বাঁচতে পথ দুর্ঘটনার কবলে ইভেন্ট ম্যানেজমেন্টের যুবতী, মৃত্যু পানাগড়ে

Spread the love

চার চাকার গাড়ির মধ্যে থাকা যুবতীকে কটূক্তি করার অভিযোগ। আর এই ইভটিজিং থেকে বাঁচতেই চালালেন ভুল পথে গাড়ি। পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে যান ওই যুবতী। আর তা করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি হুগলির চন্দননগরে। গাড়ি নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে সুতন্দ্রা বেরিয়েছিলেন। ওই যুবতীর গাড়ির পিছু নিয়েছিল অন্য একটি গাড়ি। তাতে কয়েকজন মদ্যপ যুবক ছিল। তাদের হাত থেকে বাঁচতেই যুবতীর গাড়ি চলে যায় রাস্তার উল্টো পথে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েই মৃত্যু হয়েছে ওই যুবতীর। পানাগড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, রবিবার মাঝরাতে একটি ছোট গাড়িতে করে চালক–সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক ওই ছোট গাড়িতে থাকা যুবতীর উদ্দেশে কটূক্তি করতে থাকে এবং পানাগড় পর্যন্ত ধাওয়া করে। রাতের হাইওয়েতে ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেন যুবতী সুতন্দ্রা। ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী ছিলেন সুতন্দ্রা। আহত হন গাড়িতে থাকা আরও দু’‌জন। কাঁকসার এক বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পথ দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কাঁকসা থানার পুলিশ। তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে ইভটিজাররা এখনও পলাতক।

(‌বিস্তারিত আসছে)‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *