ভোগান্তি মিটল অবশেষে, বালি ব্রিজে চালু ট্রেন ও যান চলাচল, হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা – Bengali News | Good News, Train & Vehicle Service Resume Normally in Bally Bridge After Repair Work for 100 Hours, Passengers gets Relief
হাওড়া: অবশেষে কাটল জট। বালি ব্রিজে শুরু যান চলাচল। স্বাভাবিকভাবে চলছে ট্রেনও। ১০০ ঘণ্টার ভোগান্তির পর ফের পরিষেবা সচল হতেই খুশি যাত্রীরা। বালি ব্রিজেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে।
বালি ব্রিজ সংস্কার এবং সি সি আর ব্রিজে রেললাইন মেরামতির কাজের জন্য গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয় সংস্কারের কাজের জন্য। অবশেষে বালি ব্রিজের কাজ শেষ হওয়ার পর, আজ সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক।
বিস্তারিত আসছে…