Calcutta High Court: এবার ধরনায় আনিস খানের বাবা, অনুমতি হাইকোর্টের – Bengali News | Calcutta High Court hearing on salem khans sit on protest plea
কলকাতা: আরজি করকাণ্ডের প্রতিবাদের ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত আনিস খানের বাবা। সালেম খানের সেই আবেদনে সাড়া দিল আদালত। শ্যামবাজারে ধরনা অবস্থানে বসার অনুমতি চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে হাজির হন আনিসের বাবা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দিল আদালত। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা চালাতে পারবেন। ১২ ফুট বাই ১৫ ফুট স্টেজ বানানোর অনুমতি দিয়েছে আদালত। ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। মানতে হবে শব্দবিধি।
সবিস্তারে আসছে…