Yashasvi Jaiswal: বাজবলের বদলে ‘জ্যাজবল’, এমনই বলছেন বিশেজ্ঞরা - Bengali News | No bazball, Only... Experts says about Yashasvi Jaiswal's batting against England on Day One at Hyderabad Test - 24 Ghanta Bangla News
Home

Yashasvi Jaiswal: বাজবলের বদলে ‘জ্যাজবল’, এমনই বলছেন বিশেজ্ঞরা – Bengali News | No bazball, Only… Experts says about Yashasvi Jaiswal’s batting against England on Day One at Hyderabad Test

Spread the love

কলকাতা: ভারতের মাটিতে শুরু পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ। সূচি ঘোষণার পর থেকেই এই সিরিজ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বাজবলের জন্য পরিচিত ইংল্যান্ড। টেস্টেও মারমুখী মেজাজে ব্যাটিং। তবে ভারতের টার্নিং পিচে বাজবল কতটা সম্ভব, এই নিয়ে প্রশ্ন ছিলই। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে অবশ্য বাজবলের সেই অর্থে দেখা মিলল না। বরং জ্যাজবল দেখা গেল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেন বলা হচ্ছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৬ বলেই। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। উল্টোদিক থেকে উইকেট পড়ায় মাঝেই মাঝেই ব্রেক কষতে হয়েছে তাঁকে। যদিও ভারতীয় ইনিংসের শুরুতে দেখা গেল উল্টো। ইনিংসের দ্বিতীয় ওভারেই অভিষেককারী বাঁ হাতি স্পিনার টম হার্টলিকে আক্রমণে আনেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। স্লগ সুইপে বিশাল ছয় মেরে হার্টলিকে স্বাগত জানান যশস্বী জয়সওয়াল। টেস্ট কেরিয়ারের প্রথম ওভারেই জোড়া ছক্কা!

একটা সময় ভারতীয় ক্রিকেটে চেনা দৃশ্য ছিল, বীরেন্দ্র সেওয়াগ বাউন্ডারি মেরে ইনিংস শুরু করছেন। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে যশস্বীও বাউন্ডারি মেরেই ইনিংস শুরু করলেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পার করেন তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। মাত্র ৪৭ বলেই হাফসেঞ্চুরিতে। এর মধ্যে ৭টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি।

যশস্বীর ব্যাটিং দেখে ধারাভাষ্যকাররা বলতে থাকেন, বাজবল নেই এখন জ্যাজবল বলছে। জয়সওয়াল থেকেই জ্যাজবল, ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *