VIDEO: হাইজিনের নাম-গন্ধ নেই, এইভাবেই তৈরি হচ্ছে পাউরুটি! দেখলেই গা ঘিনঘিন করবে - Bengali News | Video of a Bread making factory goes viral on Internet, Netigen reacts - 24 Ghanta Bangla News
Home

VIDEO: হাইজিনের নাম-গন্ধ নেই, এইভাবেই তৈরি হচ্ছে পাউরুটি! দেখলেই গা ঘিনঘিন করবে – Bengali News | Video of a Bread making factory goes viral on Internet, Netigen reacts

Spread the love

ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট
Image Credit source: Instagram

নয়া দিল্লি: সকালে ঘুম থেকে উঠে পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট সারেন? তাহলে এই খবর অবশ্যই আপনার জেনে রাখা দরকার। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। কোনও এক পাউরুটি তৈরির মিলের ভিডিয়ো। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। একেবারে অপরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে পাউরুটি। হাইজিনের লেশমাত্র নেই। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই থ হয়ে গিয়েছেন নেটাগরিকরা। এই ভাবে অপরিচ্ছন্নভাবে তৈরি করা পাউরুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নেট দুনিয়ায়।

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ওই পাউরুটি মিলের কর্মচারীরা একটি বিশাল মিক্সারের মধ্যে ফেলছেন বস্তা বস্তা ময়দা। ময়দা যাতে নষ্ট না হয়, তার জন্য ঢালা হচ্ছে গাদা গাদা তেল। যে পরিমাণে তেল ঢালা হচ্ছে, তাতে অতিরিক্ত ফ্যাটের আশঙ্কা তৈরি হচ্ছে বলেই মনে করছেন নেটিজেনরা। এরপর মন্ড পাকিয়ে সেগুলিকে টুকরো টুকরো করে, ওজন করে ছাঁচে ফেলে বেক করার জন্য এক বিশাল ওভেনের মধ্যে ঢোকানো হচ্ছে। তারপর সেগুলি আবার বের করে ঠান্ডা করার জন্য একটি ম্যাটের উপর রাখা হচ্ছে। আর এই গোটা প্রক্রিয়ায় কারও হাতেই গ্লাভস নেই। খালি হাতেই চলছে পাউরুটি বানানোর কাজ। আর যে মাদুরের উপর সেগুলি রাখা হচ্ছে ঠান্ডা করার জন্য, সেখানে খালি পায়েই উঠে যাচ্ছেন কর্মচারীরা। মানে যে মাদুরে পায়ের তলার ময়লা জমছে, সেই মাদুরেই ঠান্ডা হচ্ছে পাউরুটি।

এরপর যখন সেগুলিকে স্লাইস করে প্যাকেটজাত করা হচ্ছে, তখনও খালি হতেই তা করা হচ্ছে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা। প্রশ্ন তুলতে শুরু করেছেন, হাইজিন নিয়ে। ভিডিয়ো দেখে বেজায় বিরক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশ। ইনস্টাগ্রামে ওই ভিডিয়োয় ইতিমধ্যেই ৪০ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে, আর যাঁরা কমেন্ট করেছেন, বেশিরভাগই নিন্দাই করেছেন। পাউরুটি বানানোর এই ভিডিয়ো দেখে নেটিজেনদের একটাই বক্তব্য, ‘হাইজিন মৃত…’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *