Ritabrata Banerjee: ‘দেরিতে হলেও কাজের স্বীকৃতি’, ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস – Bengali News | TMC Nominates Ritabrata Banerjee as Rajya Sabha Bye Election Candidate, Abhishek Banerjee Congratulates him ,
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Facebook
কলকাতা: রাজ্যসভায় মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দোপাধ্যায়। রাজ্য়ের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এ দিন রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হল। জহর সরকারের ছেড়ে যাওয়া শূন্যপদেই প্রার্থী হতে চলেছেন ঋতব্রত। এই ঘোষণার পরই অভিনন্দন জানিয়েছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখা হয়, “আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল। আশা করা হচ্ছে, তিনি তৃণমূলের অদম্য ইচ্ছাশক্তিকে তুলে ধরবেন এবং সকল ভারতীয়ের অধিকারের পক্ষে সওয়াল করবেন।”
Under the inspiration of Hon’ble Chairperson @MamataOfficial, we are pleased to announce the candidature of Shri Ritabrata Banerjee (@RitabrataBanerj) for the forthcoming Rajya Sabha Bye-Elections.
We extend our heartfelt wishes to him. May he work towards upholding Trinamool’s…
— All India Trinamool Congress (@AITCofficial) December 7, 2024
এর আগে ২০১৪ সালেও রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি। এবার জহর সরকারের জায়গায় রাজ্যসভায় মনোনয়ন পেলেন তিনি।
প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডের সময় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যসভার পদ ছেড়েছিলেন জহর সরকার। সেই শূন্যপদ পূরণের জন্যই উপনির্বাচন।
ঋতব্রতকে প্রার্থী ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “দেরিতে হলেও ঋতব্রত তাঁর পরিশ্রম এবং কাজের স্বীকৃতি পেয়েছে।”
This recognition is truly well-deserved, reflecting the tireless effort @RitabrataBanerj has invested in strengthening the organization and advocating for trade union workers across WB. While it may take time but commitment, performance and hard work are always rewarded in the… https://t.co/6DcM1D5LrZ
— Abhishek Banerjee (@abhishekaitc) December 7, 2024
এদিকে, ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন আই প্যাক কর্তা প্রতীক জৈনও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে কখনও প্রতীক জৈন এভাবে কোনও প্রার্থীকে অভিনন্দন জানাননি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ‘ব্যাক প্যাক’ বলে আইপ্যাক-কে খোঁচা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Heartiest Congratulations to @RitabrataBanerj Da. You’re the classic example of how hard work eventually pays off one day. Only that one has to be patient enough to see it through. 🙏🏽 https://t.co/Y9N1TZRJY0
— Pratik Jain (@pratikjainipac) December 7, 2024
অন্যদিকে, দ্বিতীয় বার রাজ্য সভায় মনোনয়ন পেয়েই সিপিআইএম কে আক্রমণ করেছেন ঋতব্রত। তিনি বলেন, “সিপিআইএম এখন ব্যানার থেকে ভিজিটিং কার্ড হয়ে পোস্টাল স্ট্যাম্প হয়ে গিয়েছে। মমতাই এখন বামপন্থার প্রকৃত সংজ্ঞা।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ঋতব্রত বলেন, “তব চরণে মাথা। মমতাকে ঘিরেই তৃণমূল আবর্তিত। অভিষেকেরও নেত্রী মমতা”। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন ঋতব্রত।
