‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের - 24 Ghanta Bangla News
Home

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Spread the love

নয়াদিল্লি: NEET-UG প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের পরেই দেশজুড়ে প্রথম…

নয়াদিল্লি: NEET-UG প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের পরেই দেশজুড়ে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

নিজের এক্স হ্যান্ডলে (তৎকালীন টুইটার) সোনম ওয়াংচুক লিখেছেন, ‘এটা গণতন্ত্রের জয়। এটা শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয়। অভিনন্দন সিজেপি, জেন জ়ি এবং ভয় ঝেড়ে ফেলে দেশের প্রতিটি কোণা থেকে উঠে এসে আন্দোলনে যোগ দেওয়া নাগরিককে ধন্যবাদ। দায়বদ্ধতা থেকে এ বার যাত্রা সংস্কারের দিকে।’

উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর-মন্তরে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম প্রধান মুখ ছিলেন এই সোনম ওয়াংচুক। মূলত তাঁর অনশনে বসার পরেই এই আন্দোলন এক অপ্রত্যাশিত গতি ও দেশজোড়া মাত্রা পায়। সরকারের তরফ থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পর, টানা ২৬ দিন অনশন চালিয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার গভীর রাতে নিজের অনশন তুলে নিয়েছিলেন তিনি।

বাকি দাবি ও বর্তমান পরিস্থিতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নিট আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন যে, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের বাকি দুটি দাবিও মানতে হবে। প্রথম দাবি হল- আন্দোলনরত পড়ুয়া ও প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ বা মামলা করা যাবে না। দ্বিতীয়ত, NEET প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পর যে সমস্ত পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের প্রতিটি পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এর আগে শুক্রবার সিজেপি নেতৃত্ব সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে সরকারের দুই শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের বৈঠক হয়। সেখানে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা এবং শনিবার বিকেল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শেষমেশ সেই চাপের মুখেই পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার কেন্দ্রের সঙ্গে সিজেপি নেতৃত্বের পরবর্তী বৈঠকে বাকি দুই দাবি নিয়েই চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

মাত্র ৪৮ ঘন্টাতেই বড় বড় সিদ্ধান্ত! শিক্ষামন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও স্পটলাইটে শুধুই মোদী

প্রধানের পদত্যাগের পর কাটল জট, নিট কাণ্ডে এ বার বাকি দাবিগুলি কী কী?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *