Ex-Agniveers: অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রর, চাকরি নিয়ে অপেক্ষায় আরও ৩ বাহিনী - Bengali News | Ex Agniveers to get 10 percent reservations in CISF, BSF, RPF - 24 Ghanta Bangla News
Home

Ex-Agniveers: অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রর, চাকরি নিয়ে অপেক্ষায় আরও ৩ বাহিনী – Bengali News | Ex Agniveers to get 10 percent reservations in CISF, BSF, RPF

Spread the love

নয়া দিল্লি: অগ্নিবীর প্রকল্প নিয়ে বিতর্ক চলছে। শুধু বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, অগ্নিবীরদের পরিবারের সদস্যরা এমনকি ভারতীয় সেনার পক্ষ থেকেও অগ্নিবীর প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছে। অগ্নিবীরদের শহিদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। অগ্নিবীরদের পেনশন দেওয়ার দাবিও জানানো হয়েছে। এই বিতর্কের আবহেই, বৃহস্পতিবার (১১ জুলাই), অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস, বর্ডার সিকিউরিটি ফোর্সেস এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সেস-এ প্রাক্তন অগ্নিবীরদের জন্য এখন ১০ শতাংশ করে আসন সংরক্ষণ করা হবে। অগ্নিবীর প্রকল্পে অফিসার ক্যাডারের নীচু পদে নিয়োগ পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে নিযুক্ত সেনাদের, বাহিনীতে ৬ মাসের প্রশিক্ষণ-সহ মোট ৪ বছর পরিষেবা দিতে হয়। এই পরিষেবার মেয়াদ ফুরোলে, এখন থেকে এই তিন বাহিনীতে নিয়োগ পাওয়ার সুযোগ থাকছে অগ্নিবীরদের জন্য।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *