Termite: ঘরের দেওয়াল হোক বা আসবাব, বাসা বাঁধা উইপোকাকে দূর করবেন কীভাবে? - Bengali News | Termite: How to get rid of termites that have nested in the walls of your house or in furniture? - 24 Ghanta Bangla News
Home

Termite: ঘরের দেওয়াল হোক বা আসবাব, বাসা বাঁধা উইপোকাকে দূর করবেন কীভাবে? – Bengali News | Termite: How to get rid of termites that have nested in the walls of your house or in furniture?

Spread the love

আমাদের দেশে যে ধরনের আবহাওয়া, তাতে উইপোকার সমস্যা বৃদ্ধি পায় হু হু করে। ঘরের দেওয়াল বা কাঠের আসবাবপত্র, একবার উই ধরলে খুব তাড়াতাড়ি সবটা নষ্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে বাইরে থেকে দেখতে ঠিক থাকলেও উইপোকার আক্রমণে ভিতর থেকে ফোঁপরা হয়ে যায় আসবাবপত্র। ফলে কীভাবে উইপোকা সেই আসবাব বা দেওয়ালে ধরল বা কীভাবে সেই উইপোকা দূর করবেন, তা জানেন কি?

হয়তো আপনার ঘরের সাদা দেওয়ালে একটা লম্বা রেখা বা দাগের মতো দেখা দিল। বুঝতে হবে ওখানে হয়তো উই ধরেছে। তবে ঘরের দেওয়াল বা আসবাবে উই ধরলে কী করবেন? সবার আগে যে জায়গায় উইপোকা আক্রমণ করেছে, সেখানে নুন ছড়িয়ে দিরতে হবে বা নুন জল স্প্রে করতে হবে বা কেরোসিন তেল স্প্রে করতে হবে। এ ছাড়াও উইপোকা দূর করার ওষুধ পাওয়া যায়। যদিও নুন জল বা কেরোসিনের খরচ তার তুলনায় কম। ফলে, পকেটে সেভাবে চাপ পড়ার কথাও নয়।

এর বাইরে উইপোকার লাইনের উপর নিমজল স্প্রে করাও যেতে পারে। সে ক্ষেত্রেও কমবে উইপোকার উপদ্রব। তবে, যদি উইপোকার পরিমাণ অনেক বেড়ে যায়, সে ক্ষেত্রে নিজে না করে, কোনও পেশাদার পেস্টি কন্ট্রোলারের সাহায্য নেওয়া যেতে পারে। কারণ, এই পোকার উপদ্রব বিরাট বেড়ে গেলে তা সম্পূর্ণরূপে নির্মূল করা অত্যন্ত কষ্টসাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *