August 15, 2025 - 24 Ghanta Bangla News
Home

Kolkata Airport: বাড়ির কাছে পৌঁছেও আর নামা হল না, কলকাতা থেকে আগরতলা গিয়ে ফের কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান – Bengali News | Air India Express flight from Kolkata to Agartala returned to Kolkata airport due to adverse weather conditions and low visibility

কলকাতা: হাওয়া খারাপ। তাতেই আর যাওয়া হল না আগরতলা। ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। উদ্বেগের মেঘ যাত্রীদের মধ্যে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে আগরতলাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ২৬৪২ বিমানটি বিকেল পাঁচটা বেজে ৫০ মিনিটে উড়েছিল। কিন্তু কে জানত মাঝ আকাশেই হবে বিপত্তি।  বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। প্রায় পৌঁছেও […]

Home

Supreme Court: রাতারাতি শাসক হয়ে গেলেন বিরোধী! সুপ্রিম রায়ে কয়েক বছর পর পাল্টে গেল পঞ্চায়েত ভোটের ফলাফল – Bengali News | Supreme Court Stepped in Panchayat Election, Recounting Reversed the Outcome.

নয়াদিল্লি: মাঝে কেটে গিয়েছে তিনটে বছর। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে একের পর এক আদালত পেরিয়ে চলেছে শুনানি।  অবশেষে সুপ্রিম হস্তক্ষেপে ঘুরে গেল মোড়। জেতা প্রার্থী রাতারাতি পরিণত হলেন প্রধান বিরোধী নেতায়। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি শুরু হয়েছিল বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এন কটিশ্বর সিংয়ের বেঞ্চে। ২০২২ সালে হরিয়ানায় হওয়া […]

Home

Supreme Court: নিঃসন্তান দম্পতিদের কথা ভেবে দত্তক প্রক্রিয়া সংস্কারের পরামর্শ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court on Child Adoption Process, Advice to Streamline and Simplified the Whole Thing.

নয়াদিল্লি: ভারতে দত্তক নেওয়ার প্রবণতা সময়ের সঙ্গে খুব একটা বাড়েনি। তবে মানুষের এই প্রসঙ্গে ধারণা এবং এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চিন্তা-ভাবনায় যে একেবারে বদল ঘটেনি এমনটাও নয়। তবে কেউ কেউ বলে থাকেন, দেশের নানা আইনি ও প্রশাসনিক জটিলতা কিছুটা হলেও এই দত্তক প্রবণতায় বাধা হয়ে থাকে। বুধবার সেই প্রসঙ্গটা উঠল দেশের শীর্ষ আদালতেও। ভারতে […]

Home

Donald Trump: রুশের থেকে কেনা জমিতে মুখোমুখি ট্রাম্প-পুতিন, বিমানে ওঠার কথা মার্কিন প্রেসিডেন্টের মুখে – Bengali News | Trump Heads to Alaska for Meeting, Claims Putin Interested in ‘Trump Economy’

নয়াদিল্লি: শুক্রবার ওয়াশিংটন থেকে আলাস্কায় পাড়ি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বায়ুসেনার বিমানে চেপেই পুতিনের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। এককালে এই আলাস্কা ছিল রাশিয়ার। কিন্তু পরবর্তীতে তা রুশের থেকে কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা বহুকাল আগের কথা। এবার সেই আলাস্কার বুকেই মুখোমুখি হবেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুযায়ী, মধ্য়রাতে হতে চলেছে এই বৈঠক। […]

Home

Cooch Behar: পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ, তপ্ত তুফানগঞ্জ – Bengali News | Cooch behar Panchayat Pradhan’s house attacked with bow and arrow, hot in Tufanganj

কোচবিহার: তুফানগঞ্জে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে তির ধনুক নিয়ে হামলার অভিযোগ! পাল্টা তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে! কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে তৃণমূল অঞ্চল যুব সভাপতিকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দোরান ফুলবাড়ি […]

Home

Patanjali: ক্যানসারের চিকিৎসায় সাইড এফেক্ট কমাতে বড় কাজ করে ফেলল পতঞ্জলি – Bengali News | Patanjali has done a great job in reducing side effects in cancer treatment by Cardiogrit Gold

ক্যানসারের চিকিৎসা নিয়ে নিরন্তর গবেষণা চলছে গোটা বিশ্বেই। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কেমোথেরাপির যে বিকল্প নেই তা বলাই বাহুল্য। কেমোথেরাপির ওষুধ কিছু রোগীর হৃদপিণ্ডের উপর খারাপ প্রভাব ফেলে। চিকিৎসার পরিভাষায় একে কার্ডিওটক্সিসিটি বলা হয়। পতঞ্জলি এই সমস্যার সমাধানের দাবি করছে। পতঞ্জলির আচার্য বালকৃষ্ণ বলেছেন যে পতঞ্জলি আবারও আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে প্রমাণ করেছে যে […]

Home

Basirhat: বাড়ির গেটে ঝুলানো তরতাজা বোমা, স্বাধীনতা দিবসে চক্ষু চড়কগাছ মহিলার – Bengali News | Basirhat Fresh bomb hung at house gate, woman’s eyes gouged out on Independence Day

উত্তর ২৪ পরগনা:  স্বাধীনতা দিবসের দিন চক্ষু চড়কগাছ মহিলার, বাড়ির গেটে ঝুলানো তরতাজা বোমা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লি এলাকার ঘটনা।নবপল্লীর বাসিন্দা কাকলি মণ্ডল বাড়িতে একাই থাকেন। স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকে। শুক্রবার সকালে কাকলি ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গিয়ে গেটের নীচের পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখে। সে ক্যারিব্যাগ ফাঁকা করে দেখে সন্দেহ হয় […]

Home

Patanjali Profit: কত বিক্রিবাটা হল পতঞ্জলির? জেনে নিন বড় রেকর্ড – Bengali News | Know how much profit Patanjali Foods Limited (PFL) made in the quarter ended June 30

পতঞ্জলি ফুডস লিমিটেড (পিএফএল) গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকের হালহকিকত সামনে এনেছে। সংস্থা বলছে, এই সময়কালে জুন মাসে মুদ্রাস্ফীতির হার ২.১ শতাংশে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। তা সত্ত্বেও, শহুরে বাজারে চাহিদা কমে যাওয়া, আঞ্চলিক বাজারের ওঠানামার মধ্যে বাজার ধরা রীতিমতো চ্যালঞ্জিং ছিল। তাও গ্রামাঞ্চলে তাদের পণ্যের চাহিদা স্থিতিশীল ছিল। যা […]

Home

HDFC Mutual Funds: সঞ্চয় নয়, বিনিয়োগই আর্থিক স্বাধীনতার মূল মন্ত্র! ‘বারনি সে আজাদী’ দিল সেই বার্তা – Bengali News | HDFC Mutual Funds: Investment, not savings, is the key to financial freedom! ‘Barani se azadi’ gave that message

নয়া দিল্লি:  স্বাধীনতার ৭৯ বছর পার। কিন্তু এখনও দেশে নারীদের আর্থিক স্বাধীনতার যাত্রা সম্পূর্ণ শেষ হয়নি। মহিলাদের মধ্যে সঞ্চয়ের ধরণাটা এখনও প্রাচীনপন্থী। বিশেষজ্ঞরা বলছেন, চিরাচরিত উপায়ের বাইরে গিয়ে বিনিয়োগের মাধ্যমে তাঁদের স্বপ্ন পূরণের ধারণা দ্রুত বৃদ্ধি করতে হবে। এই চিন্তাভাবনাকে আরও এগিয়ে নিতে HDFC মিউচুয়াল ফান্ড তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন ‘বর্ণি সে আজাদি’-এর পঞ্চম সংস্করণ চালু […]

Home

চলতি মাসের মধ্যেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয় পাবে স্থায়ী উপাচার্য, আশা ব্রাত্যের

চলতি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনটাই আশাবাদী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেন তিনি। সেই অনুষ্ঠান শেষে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৮ অগস্টের মধ্যে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। আশা করা হচ্ছে, নির্ধারিত […]